জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের চার সদস্য। আগামী ৯ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত।
গতকাল আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে ওই চার পুলিশ সদস্য অব্যাহতির আরজি জানালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চারজন হলেন আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদের, উপপরিদর্শক নাহিদ হাসান, কনস্টেবল মো. সেন্টু মোল্লা ও আবদুল হালিম।