নিখোঁজ

লুৎফর রহমান
ঢাকার তেজকুনীপাড়া থেকে লুৎফর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তেজকুনীপাড়ার নিজ বাসা থেকে গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তাঁর পরনে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবি। লুৎফর মানসিকভাবে অসুস্থ। তবে তিনি কুমিল্লার বাসার ঠিকানা বলতে পারেন। তাঁর গায়ের রং কালো, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। মুখে দাড়ি আছে। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লুৎফরের খোঁজ পেলে কাছের থানায় বা ২১ মণিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১২ এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। মুঠোফোন: ০১৭১৩৪২৪৩২৫, ০১৬২২০৭৩০৩৬। বিজ্ঞপ্তি।