সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি চার দিনেও। গত বুধবার রাতে উপজেলার মিয়ার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ব্যবসায়ী শরীফ আহমদ।
এ ঘটনায় শরীফের ছোট ভাই ইমন আহমদ বুধবার রাতে বিশ্বনাথ থানায় একটি জিডি করেন। থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।