চট্টগ্রামে পাঁচ ডাকাতকে সাত বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক ডাকাতেরা হলো হারেশ হোসেন, আবু বক্কর, আরিফ, আজম ও কাশেম। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী নূরে হুদা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১২ সালের ৩ আগস্ট নগরের আন্দরকিল্লা এলাকায় দুটি এলজি, কার্তুজ ও ছুরিসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করে নগরের কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।