লাশ উদ্ধার

চট্টগ্রামের চকবাজার এলাকার গুলজার টাওয়ারের পাশের একটি নালা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। চকবাজার থানা-পুলিশ জানায়, কিশোরের পরনে হাফ প্যান্ট ও নীল রঙের গেঞ্জি ছিল।