
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজির নেই জানিয়ে সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল ১৯ আগস্ট দিন নির্ধারণ করেন।