মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, প্রয়াত নিবেদিতা নাগ স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির আয়োজনে কলকাতায় সমিতির মিলনায়তনে গত সোমবার এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে নিবেদিতা নাগের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। নিবেদিতা নাগ গত ৫ মে ৯৫ বছর বয়সে কলকাতায় মারা যান।