নির্বাচনী প্রচারে যাবেন প্রধানমন্ত্রী, প্রতিবাদে কাল রংপুরে হরতাল

নির্বাচনী প্রচারণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার রংপুরে যাচ্ছেন। তাঁর এই সফরের প্রতিবাদে কাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। জেলার আট উপজেলায় এই হরতাল পালন করার ঘোষণা দিয়েছে তারা।

আজ সোমবার বিকেলে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান ওরফে সামু।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন (পীরগঞ্জ) থেকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল দুপুরে পীরগঞ্জের খালাসপুর মাঠে তাঁর বক্তব্য দেওয়ার কথা।