সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শেরেনূর আলী ও নোয়াজ উদ্দিন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে একজন ও সদস্যপদে সাতজন নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ছিলেন জেলা প্রশাসনের এনডিসি সোহেল রানা।