নির্মাণশ্রমিকের মৃত্যু

নীলফামারীর উত্তরা ইপিজেডে মাজেন বিডি লিমিটেডের সম্প্রসারিত নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন নামের এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনোয়ারের বাড়ি জেলা সদরের বটতলী গ্রামে।