মাদারীপুরে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে ইয়াছিন (২) নামের এক শিশু মারা গেছে। সে জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী বাচ্চু বাঘুর ছেলে। গতকাল শনিবার সকল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অনিকা (২) নামের অপর একটি শিশু আহত হয়। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।