সংক্ষেপ

নিষিদ্ধ জাল জব্দ

পিরোজপুরের কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২৬ হাজার ৪০০ মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার নির্বাহী হাকিম সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পিরোজপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী জানান, অভিযানে ৪০টি কারেন্ট জাল, আটটি চরগড়া জাল, তিনটি বেহুন্দি জাল ও দুটি বাঁধা জাল জব্দ করা হয়। জব্দ ২৬ হাজার ৪০০ মিটার জালের আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে জালগুলো পিরোজপুর সার্কিট হাউসের সামনে পুড়িয়ে ফেলা হয়।