গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত সাত জাপানির মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের পরামর্শক ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কর্মরত ছিলেন, তাঁদের জীবনপ্রদীপ নিভে গেছে। মেট্রোরেলের এমআরটি লাইন ৫ ও ১-এর সম্ভাব্যতা যাচাই করতে এসেছিলেন তাঁরা। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না। গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটা অংশ। এটা জাপান সরকারও জানে।