নিহত ট্রাকচালকের পরিবার পেল ১০ লাখ টাকা

পেট্রলবোমা হামলায় নিহত ট্রাকচালক ইমরান মোল্লার পরিবারের সদস্যদের গতকাল মঙ্গলবার ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
ইমরান মোল্লার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর গড়িয়াদহ গ্রামে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল ও অবরোধের সময় মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত হন ইমরান মোল্লা।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ট্রাকচালকের পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন।