সংক্ষেপ

নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়ায় গত শনিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তাঁরা হলেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের খন্দকার ইউসুফ (২৩) ও গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার তৌহিদুর রহমান (১৮)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। গোড়াই হাইওয়ে থানা-পুলিশ জানায়, টাঙ্গাইল শহর থেকে ডুবাইল যাওয়ার পথে করটিয়া বাইপাসের করাতিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।