সরকারবিরোধী আন্দোলন জোরদার করার তাগিদ দিয়েছেন ১৮ দলের স্থানীয় নেতারা। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অনুষ্ঠিত ১৮ দলের সমন্বয় সভায় এ তাগিদ দেওয়া হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৮ দলীয় জোটের কার্যক্রমকে আরও গতিশীল করতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমীর খসরু এ সময় বলেন, ‘এ দুর্নীতিবাজ, জুলুমবাজ সরকারকে হটানোর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পেয়ে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে হয়রানি করছে। মামলা ও হামলাকে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা ভয় পায় না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না।’