নোয়াখালীতে পৌর নির্বাচনে সহিংস ঘটনায় চার মামলা

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ সহিংস ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে সুধারাম থানায় এসব মামলা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হারুনুর রশীদ আজাদের প্রধান নির্বাচনী প্রতিনিধি শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের ও সহসভাপতি আবদুল মোতালেবসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১০ জনকে আসামি করে গত শুক্রবার মামলা করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টোকন এ মামলা করেন।