মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে রোববার সন্ধ্যায় একটি নৌকা ডুবে ইসমাইল মোড়ল নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চরনাচনা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধুরাইলের ইটখোলা স্কুলের সামনে থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় আড়িয়াল খাঁ নদের মধ্যে গিয়ে এটি ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সদর উপজেলার চরনাচনা গ্রামের ইসমাইল মোড়ল (৫৫) নিখোঁজ হন।