নড়াইলে ভারতীয় নাগরিকসহ দুজন আটক

নড়াইলে ভারতীয় এক নাগরিকসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার দুপুরে সদর উপজেলার চাঁচড়া এলাকায় নড়াইল-যশোর সড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। চোরাইপথে আনা বেশ কিছু ইনজেকশন পাওয়া গেছে তাঁদের কাছে।আটক ব্যক্তিরা হলেন জাকির মণ্ডল ও মুজিবর রহমান। তাঁদের কাছ থেকে ৭০টি মিল্টোমাইসিন ও এড্রোসল ইনজেকশন উদ্ধার করা হয়। জাকির মণ্ডল জানান, তাঁর বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বনগাঁ বয়রা-বাগদার নওয়াপাড়া গ্রামে।