পঞ্চগড় সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম গত রোববার থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ পর্যায়ের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও নিয়োগপত্র বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ (সদর ও তেঁতুলিয়া) আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।