সংক্ষেপে সারা দেশ

পদত্যাগ

বরিশাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল সিটি করপোরেশনরে সাবেক মেয়র শওকত হোসেন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।  হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পীযূষ কান্তি দাস শওকত হোসেনের পদত্যাগপত্রপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।