পদে পদে তল্লাশি

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। রেলপথ, সড়কপথ ও নৌপথসহ সবখানে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে রাজধানীতে কাল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং জামায়াতের নেতা-কর্মীদের ধরপাকড় চলছেই। তবে পুলিশ বলছে, নাশকতার আশঙ্কায় এবং বিভিন্ন মামলায় তাদের ধরা হচ্ছে। ছবিগুলো আজ বুধবারের।

রাজধানীর গাবতলী পর্বত প্রেক্ষাগৃহের সামনে পুলিশের সতর্ক অবস্থান। তল্লাশি চালানো হচ্ছে নিরাপত্তাচৌকিতে, বাড়ানো হয়েছে জনবল। ছবি: আশরাফুল আলম
রাজধানীর গাবতলী পর্বত প্রেক্ষাগৃহের সামনে পুলিশের সতর্ক অবস্থান। তল্লাশি চালানো হচ্ছে নিরাপত্তাচৌকিতে, বাড়ানো হয়েছে জনবল। ছবি: আশরাফুল আলম
সিলেটের দক্ষিণ সুরমার মেনুখলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছেন র‍্যাব সদস্যরা। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর নয়াবাজার এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির ডিকিতে তল্লাশি করা হচ্ছে। ছবি: দিপু মালাকার
রাজধানীতে প্রবেশ করা গাড়ি তল্লাশি করা হচ্ছে। গাবতলী এলাকার ছবি। ছবি: আশরাফুল আলম
বগুড়ার সাতমাথা এলাকায় পুলিশ সদস্যদের টহল। ছবি: সোয়েল রানা
রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ভেতরে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি: তানভীর আহাম্মেদ
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান। ছবি: দিপু মালাকার