পদ্মা সেতুর নকশা তৈরির ব্যয় ৫০ কোটি ৪৯ লাখ টাকা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘পদ্মা সেতুর ডিজাইন তৈরির সংশোধিত দর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আর এই খরচ বেড়েছে সময় ও কাজ বাড়ার কারণে।’এ ছাড়া ২৪৮ কোটি টাকা ব্যয়ে রেলপথের পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া রেলপথ নির্মাণসহ আরও কয়েকটি দর প্রস্তাব অনুমোদন দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।