পরশুরামে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর পরশুরাম উপজেলা সদরের গুথুমা সড়কে গতকাল রোববার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত এবং একজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে গুথুমা সড়কে একটি বালুভর্তি দ্রুতগামী পিকআপের চাপায় মো. আজিম (৩৫) নামে একজন মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি গুথুমা সড়কের একজন ব্যবসায়ী ও উত্তর কোলাপাড়া গ্রামের লাতু মিয়ার ছেলে। এ সময় গোপাল দাস (২৭) নামে অপর এক মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বালুভর্তি পিকআপটি উপজেলার সুবার বাজার থেকে গুথুমার দিকে এবং মো. আজিম ও তাঁর সহযোগী মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।