পরিচয়পত্র বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিবন্ধন করা জেলেদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন নিবন্ধন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান তরফদার, সহকারী পরিচালক এ বি এম মোস্তফা কামাল, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।