নওগাঁ সদর উপজেলায় মৎস্যজীবীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৫০০ মৎস্যজীবীকে পরিচয়পত্র বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের উপজেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও জেলা মৎস্য কর্মকর্তা আবদুল হান্নান।