পরিচয়পত্র বিতরণ

রাজশাহী সিটি করপোরেশন এলাকার নতুন ভোটারদের পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে গত সোমবার থেকে। চলবে ১১ আগস্ট পর্যন্ত। সোমবার সকালে মহানগরের পিটিআই কেন্দ্রে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পিটিআই, রাজশাহী জেলা স্টেডিয়াম ও নগরের আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসব বিতরণ করা হবে।