আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ১০৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জসীমউদ্দীন ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।