জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গত মঙ্গলবার রাতে এক ট্রাকভর্তি চোরাচালানের ভারতীয় থান কাপড়সহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবির বাগজানা গ্রামের আনোয়ার হোসেন (২৭) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদুল ইসলাম (২৩)। তাঁদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা করেছে বিজিবি।