নেত্রকোনায় গতকাল শনিবার পাঁচ জুয়াড়ির প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার আবুল মিয়া (৩৫), আবদুর রহিম (২০), খলিল ফকির (২৫), বাবুল মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (২৭)। নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার কুমড়ী বাজারে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চলছে।