ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভূমি জরিপ (সেটেলমেন্ট) অফিস থেকে আটক হওয়া পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজন নিজেকে আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বোরহানউদ্দিন ও দৌলতখানের ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন। মঙ্গলবার বোরহানউদ্দিন থানার পুলিশ প্রতারণার অভিযোগে ওই ছয়জনকে আটক করে।