লালমনিরহাটের পাটগ্রামে গতকাল মঙ্গলবার পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মমিনের নেতৃত্বে পুলিশের একদল সদস্য পৌর বাজারের দহগ্রাম রোডে অভিযান চালান। এ সময় বাসি ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির কারণে আবদুল গণি, আবদুল ওহাব, ইদ্রিস আলী, হাফিজুর ও মো. সাগরকে আটক করা হয়। পরে আদালত ব্যবসায়ীদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানার টাকা দিয়ে তাঁরা ছাড়া পান।