পাকুন্দিয়ায় বইমেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার বিকেল থেকে দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আবু সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক প্রমুখ।