কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসন্দী ইউনিয়নের পশ্চিম আৎকাপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৫০) গতকাল বুধবার সকালে বজ্রপাতে মারা গেছেন। সৌদি আরব প্রবাসী ইসমাইল তাঁর গাভির খাবার আনতে বাইরে গিয়েছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছে। হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।