পাগলা মামার ওরস কাল

প্রখ্যাত অলি শাহ মো. মজিবুল্লাহ ওরফে পাগলা মামার ওরস শরিফ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সৈয়দবাড়ী গ্রামের কয়েকটি স্থানে পৃথকভাবে এ ওরস অনুষ্ঠিত হবে।পাগলা মামা ওয়াকফ এস্টেটের সভাপতি ও রাঙ্গুনিয়া ইউএনও তানভীর আজম সিদ্দিকী জানান, বার্ষিক ফাতেহা উপলক্ষে প্রতিবছর এই ওরস শরিফ অনুষ্ঠিত হয়। ওরসে দিনভর ওয়াজ মাহফিল, পবিত্র কোরআনখানি, মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।