মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন থেকে পাচারের সময় গতকাল শনিবার ভোর রাতে সেগুন কাঠবোঝাই একটি ট্রাক চালকসহ আটক করা হয়েছে। চালকের নাম লুৎফুর রহমান। বাড়ি পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামে।জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বন থেকে কাটা সেগুন কাঠ ভোর রাতে একটি ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল বনদস্যুরা। জানতে পেরে বন বিভাগের লোকজন ও বিডিআরের টহল দল ট্রাকটিকে ধাওয়া করে কাঠবোঝাই ট্রাকসহ এর চালককে আটক করা হয়।