নাটোরের সিংড়ায় মানব পাচারের শিকার হতদরিদ্র পাঁচটি পরিবারকে সহায়ক উপকরণ হিসেবে পাঁচটি গরুর বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে পল্লি কল্যাণ শিক্ষা সোসাইটির (পিকেএসএস) উদ্যোগে ও রিলিফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় গরুর বাছুরগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা ও পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ। ডেইজি আহমেদ জানান, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে মানব পাচারকারীরা এই পাঁচটি পরিবারের সহায়সম্বল সব বিক্রি করিয়েছে। পরে বিভিন্ন সংস্থার সহায়তায় দেশে ফিরে আসা ব্যক্তিরা বেকার জীবনযাপন করছিলেন।