পানিতেই আবাস

যাত্রাবাড়ীর রহমতপুর এলাকার একটি বাসার চিত্র। হাঁসের খোঁয়াড় ডুবে গেছে। তাই কাঠের ওপর আশ্রয়।
যাত্রাবাড়ীর রহমতপুর এলাকার একটি বাসার চিত্র। হাঁসের খোঁয়াড় ডুবে গেছে। তাই কাঠের ওপর আশ্রয়।

গত মঙ্গলবারের বৃষ্টির পর রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী। দুই এলাকার বেশির ভাগ ঘরে পানি। এলাকায় ছড়িয়ে পড়েছে পয়োবর্জ্য। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। স্কুল-কলেজে পানি। রাস্তায় কোমরপানি। শিশুরা ঝুঁকির মধ্যে। এমন অবস্থায় দুই এলাকায় রোগের প্রকোপ বেড়েছে। জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন। সীমাহীন কষ্টের মধ্যে থাকা জলাবদ্ধ এলাকার চিত্র তুলে ধরেছেন আসাদুজ্জামান। 

যাত্রাবাড়ীর কোনাপাড়া বাজারের কাছের একটি বিদ্যালয়ে পানি ঢুকেছে।
রহমতপুর এলাকার সব রাস্তায় হাঁটুপানি। এলাকার একটি রাস্তায় মাছ ধরছে দুই শিশু।
ডেমরার রসুলনগরে পানির মধ্যে রাস্তা পার হচ্ছে বানরটি।
ঘরভরা পানি। সেখানে অসহায় দাঁড়িয়ে এক নারী। ছবিটি ডেমরার পূর্ব ডগাই এলাকা থেকে তোলা।
পানির মধ্যেই চলে স্কুলে যাতায়াত।
দুর্গন্ধযুক্ত পানিতেই চলছে রান্না। ছবিটি রহমতপুরের।
পানির মধ্যেই চলে দৈনন্দিন যত কাজ।