পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে ডুবে দুই সহোদর বোনসহ তিন শিশু মারা গেছে। সোমবার উপজেলা সদরের ছোটদাপ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের মামুনুর রহমানের দুই মেয়ে মৌরী আক্তার (৯) ও শাহিদা আক্তার (৬) এবং তাঁর ভাগনে স্নিগ্ধ। স্নিগ্ধ ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। খবর পেয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।