বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের কুমোদ বাড়ৈর দুই বছরের ছেলে অরণ্য বাড়ৈ গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, অরণ্য একাকী বসতঘর-সংলগ্ন বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পা ফসকে পানিয়ে ডুবে যায়। খবর পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা মৃত ঘোষণা করেন।