পানিতে ডুবে মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম ধনকুণ্ডা এলাকায় গতকাল সোমবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল সকালে বাচ্চু মিয়ার ছেলে আরিফ (৭) ও বাবুল মিয়ার মেয়ে লামিয়া (৫) পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।