পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রাম থেকে গতকাল শনিবার পুলিশ আবদুস ছাত্তার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।নিহত আবদুস ছাত্তারের বাড়ি উপজেলার আতাইকুলা ইউনিয়নের কাকিলাখালী গ্রামে। এ ঘটনায় তাঁর বড় ছেলে আবদুল খালেক বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, আবদুস ছাত্তার গত রোববার নিখোঁজ হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে কেউ তাঁকে শ্বাসরোধে হত্যার পর মাঠে ফেলে রাখে।