পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রাম থেকে গতকাল মঙ্গলবার জাফর আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, জাফর চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য ছিলেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে ওই গ্রামের পাশের একটি ফসলের মাঠে জাফরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।