পাবনা শহরে গতকাল শনিবার রাতে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শহরের কাচারিপাড়া মহল্লার পুলিশ লাইন মাঠসংলগ্ন স্থানীয় সাহারা ক্লাবের দখল নিয়ে এ সংঘর্ষ হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, শহরের কাচারিপাড়া মহল্লার সাহারা ক্লাবের দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।