সিলেট নগরের সোবহানীঘাট এলাকার জালালাবাদ কলেজের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে গতকাল বেলা একটার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে শাকিল আহমদ (২১) নামের কলেজের সাবেক এক শিক্ষার্থী আহত হন। জালালাবাদ কলেজের এইচএসসি পাস শাকিলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।