বর্ষার মৌসুমে প্রবল বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা প্রায়ই ঘটছে। পাহাড়ধসের আশঙ্কা থাকলেও পাহাড় কেটে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞা ও আহ্বানকে তোয়াক্কা না করে পাহাড় কেটে গড়ে উঠছে বসতি। উচ্ছেদ হলে কিছুদিন পর আবার স্থাপন করা হয়। বৃষ্টির সময় পাহাড়ের একদিক থেকে লোকজনকে সরিয়ে দিলেও বৃষ্টির পর আবার তারা ফিরে আসছেন। চট্টগ্রামের মতিঝর্ণা এলাকার টাঙ্কির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের ছবি সম্প্রতি তুলেছেন সৌরভ দাশ
