পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দর নির্মাণে ব্যবহৃত হবে অ্যাংকর সিমেন্ট

আজ সোমবার দুপুরে গুলশানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমঝোতা চুক্তি সই করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও অলিম্পিক সিমেন্ট লিমিটেড। ছবি: প্রথম আলো
আজ সোমবার দুপুরে গুলশানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমঝোতা চুক্তি সই করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও অলিম্পিক সিমেন্ট লিমিটেড। ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্ট ব্যবহার করা হবে।

আজ সোমবার দুপুরে গুলশানে একটি হোটেলে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই করে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও অলিম্পিক সিমেন্ট লিমিটেড।

অলিম্পিক সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান ও এনডিইর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক রায়হান মুস্তাফিজ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী এনডিইর সব প্রকল্পের নির্মাণকাজে অ্যাংকর সিমেন্ট ব্যবহার করা হবে। অনুষ্ঠানে অলিম্পিক সিমেন্ট, এনডিই ও অ্যাংকর সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।