পিকআপের চাপায় বৃদ্ধ নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় গতকাল সোমবার পিকআপের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম সেলিম খান (৬২)। তিনি শিবচর উপজেলার নলগোড়া-মৃধাকান্দি এলাকার বাসিন্দা।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তউল্লাহ সেতু এলাকায় গতকাল বেলা দুইটার দিকে যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন সেলিম খান। এ সময় ভাঙা থেকে কাওড়াকান্দি ফেরিঘাটগামী একটি পিকআপ সেলিম খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।