নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল হক (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হকের ছেলে আবদুল্লাহিল-কাফি জানান, তাঁর বাবা পঞ্চগড় কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। গতকাল সকালে তিনি বাসার কাউকে কিছু না বলে সৈয়দপুরে আসেন।