কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শাহিন আলী গত শনিবার পাটবোঝাই ট্রলি নিয়ে ধরমপুরে যাচ্ছিলেন। পথে আবদুল মান্নানের ছেলে মাশরাফি ট্রলির পেছনে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়। এ নিয়ে গ্রামবাসী সালিসে ট্রলিচালককে এক হাজার টাকা জরিমানা করে। খবর পেয়ে শাহিনের ভাই খাইরুল ইসলাম (৪৫) বিস্তারিত জানতে ধরমপুরে মান্নানের বাড়িতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন খাইরুলকে এলোপাতাড়ি পেটায়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান। কুষ্টিয়া অফিস